প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এই অবস্থার ফলস্বরূপ, বাংলাদেশিদের ভিসা বাতিল করার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে দেশটি। এমনকি, আইসিসির নির্ধারিত সিরিজ এবং সাফ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে দল পাঠানোর বিষয়েও তারা অস্বীকৃতি জানায়।
যাহোক, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি বদলে গেছে। বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত সরকার। ঢাকায় আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ভারত।
এটি আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের কোনো দল এই প্রথম বাংলাদেশ সফরে আসছে। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে পাঁচদিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬।
এদিকে, এর আগে ২০২৫ সালে বাংলাদেশ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার জন্য কোহলি-রোহিতদের প্রস্তুতি ছিল। তবে সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ায়, এই সিরিজটি স্থগিত রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আবেদনের মাধ্যমে জানিয়ে দেয়।
কিন্তু জাতীয় নির্বাচনের পরপরই ভারত এই সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করে। নতুন সূচি অনুযায়ী, চলতি বছরের আগস্টে ঢাকা সফরে আসার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে প্রবেশ করবে। আর ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। পরে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।
ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ফুটবলেও ভারত একগুয়েমি প্রদর্শন করেছে। গত বছর জুলাইয়ে ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল, কিন্তু প্রতিবেশী দেশটি সেই টুর্নামেন্টে অংশ নিতে দল পাঠায়নি।
তবে এবারে স্বস্থির খবর হলো, ভারত হ্যান্ডবল দলকে বাংলাদেশে পাঠাচ্ছে। এ ছাড়া, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বয়স ভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট।
অনূর্ধ্ব-২০ বিভাগে, দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে খেলা হবে। ‘এ’ গ্রুপে থাকবে ভারত, নেপাল ও ইয়েমেন, এবং ‘বি’ গ্রুপে থাকবে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলগুলো নিয়ে হবে সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুন।
অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দলটি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে।
বিশ্বজুড়ে হ্যান্ডবলের মানোন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সৃষ্টি করতে, আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক জোনে ভাগ করেছে।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীন বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে এবারের বয়স ভিত্তিক আইএইচএফ ট্রফিও অন্তর্ভুক্ত। এই জোনে চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তীতে পুরো এশিয়া মহাদেশের মূল পর্বের কন্টিনেন্টাল ফেসে খেলার সুযোগ লাভ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন