প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত। ১৯৭৫ সালের এই তারিখে দেশপ্রেমিক সিপাহী ও জনতার সম্মিলিত এক বিপ্লব সংঘটিত হয়েছিল। এই মহান বিপ্লবে আধিপত্যবাদী শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করা হয়েছিল। ৭ নভেম্বরের দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।
আমি জিয়া বলছি
পঁচাত্তরের পট পরিবর্তনের পর ৩, ৪ ও ৫ নভেম্বর বাংলাদেশ কার্যত সরকারবিহীন অবস্থায় ছিল। এই সময় কুচক্রীরা সেনাবাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল। ৬ নভেম্বর দিবাগত রাতে সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। চারদিন বন্দি থাকার পর মুক্তি পান জিয়া। রেডিওতে ভেসে আসে তাঁর উদাত্ত সেই কণ্ঠ- "আমি জিয়া বলছি"। ভাষণে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
৭ নভেম্বর জিয়ার সংক্ষিপ্ত, আবেগপূর্ণ এবং সময়োচিত ভাষণ সারা দেশে জাতীয়তাবাদী চেতনার প্লাবন সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের উন্মেষলগ্নে দেশের স্বাধীনতা ঘোষণা করেও তিনি জনমনে আশার সঞ্চার করেছিলেন। দিশাহীন জাতির জন্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরে পুনরাবৃত্তি ঘটে সেই ঘটনায়। রেডিওতে যারা তাঁর সিপাহী-জনতার বিপ্লবের ঘোষণা শুনেছিলেন, তাদের পক্ষে তা বিস্মৃত হওয়া সম্ভব নয়। সেদিন বাংলাদেশ যেন আবার নতুন করে জন্ম নেয়। ওই সংকটসময়ে জাতীয় ঐক্য ও সংহতির দৃশ্য অভূতপূর্ব এবং প্রেরণা সঞ্চারী হয়ে উঠেছিল। সংবাদপত্রের পাতায় সে দিনটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে আছে।
দৈনিক ইত্তেফাকে ‘প্রাণবন্যার উজ্জ্বল নগরী’ শিরোনামে সিপাহী-জনতার বিপ্লব সম্পর্কে প্রকাশিত ৮ নভেম্বরের রিপোর্টটি ছিল এরকম। তখনো আকাশে অন্ধকার ছিল। গোলাগুলির শব্দে প্রকম্পিত শেষ রজনীর ঢাকা। শ্বাসরুদ্ধকর। মুহূর্তগুলি ছিল যুগের মতো। বিনিদ্র রাত্রিতে আতঙ্কিত নগরবাসী হয়তো ভাবছিল একাত্তরের সেই পাষাণ ঢাকা দিনগুলির কথা। এমনি সময়ে রেডিও বাংলাদেশের ঢাকা কেন্দ্রের ঘোষকের কণ্ঠে ধ্বনিত হলো শ্লোগান ‘সিপাহী বিপ্লব জিন্দাবাদ।’ উৎকণ্ঠিত নগরবাসীর শ্রবণেন্দ্রিয়। এই অসময়ে রেডিও কি বার্তা শুনাবে? ঘোষকের কণ্ঠে ঘোষণা করা হলো, ‘সিপাহী বিপ্লব সফল হয়েছে। প্রতিক্রিয়াশীল চক্রের হাত থেকে জেনারেল জিয়াকে মুক্ত করা হয়েছে। অল্পক্ষণের মধ্যেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
ঘোষকের এই ঘোষণার মাধ্যমে পরিসমাপ্তি ঘটল চারদিনের অস্বস্তিকর দুঃস্বপ্নের। ভোরের আলো উঠার আগেই জনতা নামল রাস্তায়। প্রচণ্ড গুলির মুখেও নিঃশঙ্ক দুঃসাহসী পদক্ষেপে। রাস্তায় সেনাবাহিনীর গাড়ি আর ট্যাংকের ঘরঘর শব্দ। এরপর মিছিল, মিছিল আর মিছিল। সিপাহীদের প্রতি উৎফুল্ল অভিনন্দন ও হৃদয় নিংড়ানো আলিঙ্গন। সেনাবাহিনী জনগণের সেনাবাহিনীতে পরিণত হলো। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকাল মুখরিত হলো জনতার জয়নিনাদে। সামরিক বাহিনীর গাড়িতেই নয়, বাস ট্রাকে সেই একই দৃশ্য। দেশের সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য জনগণের ঐকান্তিক সহযোগিতা কামনা করা হয়েছে। সিপাহীদের সঙ্গে জনতার আনন্দোচ্ছল প্রাণের স্পন্দন একই লয়ে স্পন্দিত হয়েছে গতকাল।
দৈনিক সংবাদে ‘রাজধানীর পথে পথে জনতার আনন্দ মিছিল’ শিরোনামে প্রকাশিত সেদিনের রিপোর্টে বলা হয়েছে, রাজধানী ঢাকা গতকাল শুক্রবার ছিল বিজয় উল্লাসের আনন্দে উদ্বেল এক উৎসবমুখর নগরী। বৃহস্পতিবার রাত প্রায় দুটোয় রেডিও
ডিএফপি নং- ০২/০৬.১১.২০২৬
বাংলাদেশ থেকে স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক মেজর জেনারেল জিয়াউর রহমান কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক ও সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্বভার গ্রহণের সংবাদ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে বাঁধভাঙা বন্যার স্রোতের মতো রাজপথে নেমে আসে করতালি আর স্লোগানে মুখর স্বতঃস্ফূর্ত লাখো জনতার ঢল আর আনন্দ মিছিল। সে এক অবর্ণনীয় অভূতপূর্ব দৃশ্য। শহরের পথে পথে অলিগলিতে ফুল, মালা আর হৃদয়ের সমস্ত অর্থ্য দিয়ে জনসাধারণ বরণ করে নেন বাংলাদেশের স্বাধীনতার নিরাপত্তা রক্ষাকারী অকুতোভয় সেনাবাহিনীর সিপাহীদের। আগের দিন গভীর রাত থেকে গতকাল প্রায় সারাদিন ধরে সেনাবাহিনী আর জনতা একাত্ম হয়ে মিশে গিয়ে হাতে হাত রেখে সারা শহরকে প্রকম্পিত করে রাখে গগনবিদারী স্লোগানে। সিপাহী বিপ্লব আর জনতার সমবেত কণ্ঠে ধ্বনি ওঠে বাংলাদেশ জিন্দাবাদ, মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ, সিপাহী-বিপ্লব জিন্দাবাদ, মোশতাক আহমদ জিন্দাবাদ, সিপাহী-জনতা ভাই ভাই ইত্যাদি।
শুধু মিছিল আর মিছিল। ট্যাংকের মিছিল। বাস, ট্রাক, জিপ, রিকশার মিছিল। পায়ে হাঁটা জনতার এ মিছিল সেনাবাহিনী আর জনতার মিলিত মিছিল, আবালবৃদ্ধবনিতার মিছিল। পাশাপাশি আনন্দ-করতালি, কাওয়ালি, গান, ব্যান্ড পার্টি আর নৃত্যে মুখর সিপাহী-জনতার গাড়ি আর মিছিল ঘুরেছে সারা শহর জুড়ে। মুহূর্তে মুহূর্তে সেনাবাহিনীর ভাইয়েরা তাদের স্টেন রাইফেল থেকে উৎসবের আনন্দে উপরে গুলি ছুঁড়ে ফাঁকা আওয়াজ করেছেন, আর রাস্তার ধারে বাড়ির দরজা জানালায় ছাদে দাঁড়ানো জনতাকে আরো উল্লসিত করে তুলেছেন। যে পথ দিয়ে সেনাবাহিনীর বীর সিপাহীরা অতিক্রম করেছেন, আবালবৃদ্ধবনিতা তাদের ফুলের মালা দিয়ে আর হাত তুলে জানিয়েছে আন্তরিক অভিনন্দন। সূর্য সারথী সেনাবাহিনীর ভাইয়েরা শুধু গাড়িতে চেপেই শহরে ঘোরেননি, তারা কলোনিতে, পাড়ায়-মহল্লায় গিয়ে ঈদের আনন্দে জনগণের সঙ্গে আলিঙ্গন করেছেন, হাত মিলিয়েছেন। এ সময় তাদের মুখে কেউ তুলে দিয়েছেন মিষ্টি, করেছেন আদর-আপ্যায়ন।
একাত্তর সালের ষোল ডিসেম্বরের পর ঢাকার রাজপথে জনতা-সেনাবাহিনীর মিলনের এমন তুলনাবিহীন দৃষ্টান্ত আর অযুত জনতার আনন্দমুখর মিছিল দেখা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অফিস-আদালতের কর্মচারী, শিল্প-কারখানার শ্রমিক, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেও গতকাল ঢাকা শহরের আনন্দ আর বিজয় মিছিল বের করা হয়।
বিপ্লবের পরদিন ৮ নভেম্বর ‘আনন্দ উদ্বেল মানুষের ঢল নেমেছিল’ শিরোনামে দৈনিক বাংলায় প্রকাশিত রিপোর্টের বর্ণনা। আনন্দ উদ্বেল মানুষের এক অভূতপূর্ব জোয়ার নেমেছিল গতকালের ঢাকায়। মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী-জনতার সফল বিপ্লবে এবং বেকারে জিয়ার কন্ঠস্বর শুনে হাজার হাজার মানুষ নেমে এসেছিল পথে। বৃহস্পতিবার গভীর রাত থেকে যে সিপাহী বিপ্লবের শুরু, তার সার্থক পরিণতি আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। জেনারেল জিয়ার নেতৃত্বে বিপ্লবের সাফল্যের বার্তা নিয়ে সামরিক ছাউনি থেকে বেরিয়ে এসেছিল যে হাজার হাজার বীর সেনা, তাদের হাতে হাত মিলিয়ে সকল শ্রেণীর মানুষ ঘোষণা করেছে সর্বাতাক একাত্মতা। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনি তুলেছে বিপ্লবের সপক্ষে।
এ উল্লাসের শুরু সেই ভোর থেকে। চলেছে সারাদিন। বেলা দুইটার দিকে জেনারেল জিয়ার আহ্বানে সিপাহীরা ছাউনিতে ফিরে যাবার পরও জনতার এ উল্লাস চলতেই থাকে। অসংখ্য মিছিল আর সভার মধ্য দিয়ে জনতা এই বিপ্লবের প্রতি জানায় তাদের সমর্থন। জেনারেল জিয়ার প্রতি জানায় আন্তরিক অভিনন্দন।
গতকালের ঢাকা নগরী সম্পর্কে বিভিন্ন এলাকা থেকে আমাদের স্টাফ রিপোর্টাররা লিখেছেন। রায়ের বাজার, জিগাতলা, ধানমন্ডি, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ-সেই কাকডাকা ভোর থেকেই এ সমস্ত এলাকা লোকে লোকারণ্য। ঘর আর কাউকে বেঁধে রাখতে পারে নি। স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে সবাই। বেরিয়ে এসেছে ছাত্র-যুবক-বৃদ্ধ। ছোট ছোট ছেলেমেয়েরা, এমনকি মহিলারাও বেরিয়ে এসেছেন কোথাও কোথাও। পথে পথে সে আর এক অভাবিত দৃশ্য। গাড়িতে গাড়িতে বিপ্লবী সিপাহী জনতার এক দুর্জয় উল্লাস। এদিকে ওদিকে চারদিকে ছোটাছুটি করছে সামরিক বাহিনীর খোলা গাড়ি, হাফ ট্রাক, জিপ। ছুটে চলেছে ট্যাংক। সশস্ত্র বিপ্লবী সিপাহীদের সঙ্গে এসব গাড়িতে স্থান নিয়েছে জনতা। কণ্ঠে সবার স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, সিপাহী-জনতা ভাই ভাই, জেনারেল জিয়া জিন্দাবাদ। আর সেই সঙ্গে প্রাণের উন্মাদনায় আকাশমুখী ফুটিয়ে চলেছে স্বয়ংক্রিয় অস্ত্রশসূত্রের গুলি। সারা শহরে শুধু গুলি আর গুলির আওয়াজ। আকাশের দিকে ছুঁড়ে দেয়া প্রাণের বাঁধভাঙা উল্লাসের আওয়াজ।
এ যেন সেই একাত্তরের ডিসেম্বরের দৃশ্য। জনতা সেনাবাহিনী মিলনের এক অতুলনীয় দৃষ্টান্ত। শুধু সামরিক বাহিনীর গাড়িতে নয়-বেসামরিক বাহনেও উঠেছে একই উল্লাস, একই স্লোগান। এখানেও সাধারণ মানুষের পাশাপাশি সেনাবাহিনীর বিপ্লবী সিপাহীরা। মেজর জেনারেল জিয়ার বীরত্বপূর্ণ প্রত্যাবর্তনে আনন্দে উদ্বেলিত ঢাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বের করেছে মিছিল। ট্রাকে ট্রাকে উল্লসিত জনতার গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ৭ নভেম্বরের সকাল। মেজর জেনারেল জিয়ার কণ্ঠস্বর স্বাধীনতা সংগ্রামের সেই দুর্যোগময় দিনে যেভাবে উদ্বেলিত করেছিল বাংলার মানুষকে, ঠিক তেমনিভাবে যেন আবারো সৃষ্টি করেছে উন্মাদনার জোয়ার।
লেখক: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন