প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশ জুড়ে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের বিরুদ্ধে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কাউখালী সাংগঠনিক জেলা শাখা।
রোববার (১৬ আগস্ট) বিকেলে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ এবং নারী অধিকারকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য, শিউলি কর্মকার, চায়না মজুমদার, মৌমিতা সাহা, নিতু মন্ডল, শামীম আরা এবং রেক্সোনা খানম।
বক্তারা এতে বলেন, সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগম বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। শুধু মানববন্ধন নয়, প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। আমরা চাই প্রতিটি নারী ও শিশু নিরাপদে চলাফেরা করতে পারবে এবং নির্যাতনের ঘটনায় কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য বলেন, “নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়, এটি একটি সামাজিক ব্যাধি। ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত হোক এবং অপরাধীরা রাজনৈতিক বা সামাজিক কোনো পরিচয়ে যেন ছাড় না পায়।”
মানববন্ধন থেকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা এবং শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন