প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হামের টিকাদান কর্মসূচিতে সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জানান, ডিএনসিসি সারাদেশে হামের টিকাদান কর্মসূচিতে প্রথমস্থান অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় উল্লেখ করেছেন, আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু হবে।
আজ বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফ-এর রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি এসব কথা বলেন।
শহরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসির প্রশাসক। তিনি আরও বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরীতে কোথাও ময়লা-আবর্জনা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জানাতে। সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইতিমধ্যে নাগরিকদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা পরিষ্কার করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন