প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান নামের এক কলেজছাত্রীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশ এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। মৃত্যুর ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত সোমবার (২২ জুন) বিকেলে শহরের নর্থভিউ হোটেলের ছাদে এই ঘটনা ঘটে। সেখানকার উপস্থিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ছাদে অবস্থানকালে নুজসাত কিছু সময় মোবাইল ফোনে কথা বলেন। এর কিছুক্ষণ পর তিনি ফোনটি রেখে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই নুজসাতের মৃত্যু ঘটে। নিহত নুজসাত জাহান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনার একদিন পর, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিহতের বাবা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ নিয়ে করা ওই মামলায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ারের আহমেদ সাকিনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। পরে নগরীর ধাপ চিকলি ভাটা এলাকা থেকে পুলিশ সাকিনকে গ্রেফতার করে।
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমরা অভিযুক্তসহ আরও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছি। আমি সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
জানা গেছে, নিহত নুজসাতের ব্যক্তিগত শিক্ষক ছিলেন গ্রেফতার হওয়া শাহরিয়ার আহমেদ সাকিন। তবে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ অস্বীকার করে সাকিন বলেন, ‘আমি তিন মাস আগে নুজসাতকে পড়াতাম। পরে সে আমাকে প্রেমের প্রস্তাব দিলে আমি রাজি হইনি। এ বিষয়ে আমি কিছু জানি না।’
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ‘ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে পুলিশ জানিয়েছে, নিহত নুজসাত ও গ্রেফতার হওয়া সাকিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন