প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা। তারা সংশ্লিষ্ট সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘটনার সাক্ষী আতাউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে চলমান মামলার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। সেই ধারাবাহিকতায়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটি সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উত্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই।
তিনি এই দাবি করেন যে, সংবাদে বিবাদীপক্ষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে উল্লেখ থাকা সত্ত্বেও, প্রকৃতপক্ষে তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে জমি দখলের ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ঘটনাস্থলের তথ্য এবং তদন্তে পাওয়া উপাত্তের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই শিমুল সরকার আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই তদন্ত প্রতিবেদনের আলোকে গত ১৮ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বক্তাগণ আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও তথ্যবিকৃত সংবাদ প্রকাশের মাধ্যমে তদন্ত কর্মকর্তা এবং ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালানো হয়েছে। তারা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং গণমাধ্যমে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন