প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বড়পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে বলিউডের বিখ্যাত দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে এবার তাদের দেখা যাবে কোনো ভারতীয় সিনেমায় নয়, বরং সৌদি আরবের অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’-এ অভিনয় করছেন তারা।
বলিউডলাইফ ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যে সিনেমাটির প্রচারের জন্য কিছু ঝলক প্রকাশ করা হয়েছে। সেখানে সালমান ও সঞ্জয়ের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু তাদের উপস্থিতি দেখে এটি স্পষ্ট হচ্ছে যে, সিনেমার গল্পে দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
‘সেভেন ডগস’ পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। সিনেমাটিতে প্রথমবার সৌদি আরবের কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। আরও অভিনয় করেছেন মিসরের অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ। অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমাটিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধী চক্রকে ঘিরে গল্প তৈরি হয়েছে।
সালমান খান ও সঞ্জয় দত্ত এর আগে একসঙ্গে অভিনয় করেছেন ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’ (২০০২) সিনেমায়। সর্বশেষ, গত বছর এপি ঢিল্লোঁর গান ‘ওল্ড মানি’র ভিডিওতেও একসঙ্গে দেখা যায় তাদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন