প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-যশোর রুটে আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—প্রতিদিন দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। প্রথম ফ্লাইট সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। দ্বিতীয় ফ্লাইট বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল সাড়ে ৫টায় যশোরে পৌঁছাবে।
ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যশোর অঞ্চলের মানুষের বিমান যোগাযোগের চাহিদা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের বিষয় বিবেচনায় নিয়ে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন