প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ জেলার ত্রিশালের বালুর ঘাটে, ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনার পর আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র প্রতিবাদ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসক’র সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিও ফুটেজে দেখা যায়, গত ১২ আগস্ট কালীরবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযানের সময় ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকী ইজারাদারের এক ব্যবস্থাপককে পরপর দুটি থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে তাকে আঘাত করেন। পরে আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন বলেও সংবাদে উল্লেখ রয়েছে।
আসক মনে করে, আইন প্রয়োগের দায়িত্বে থাকা একজন সরকারি কর্মকর্তার হাতে একজন নাগরিকের এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক বিষয়। যদি কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করেছে বলেও সন্দেহ থাকে, তবে তাকে আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে জবাবদিহির আওতায় আনতে হবে। আইন প্রয়োগের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কারোর নেই।
মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর কোনো বিধানেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। মোবাইল কোর্ট আইনের অধীনে নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক বিচার এবং আইনে নির্ধারিত শাস্তি প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে। তবে কাউকে শারীরিকভাবে আঘাত করা বা লাঞ্ছিত করা সেই ক্ষমতার অংশ নয়।
যখন একজন সরকারি কর্মকর্তা রাষ্ট্রের আইন প্রয়োগের দায়িত্ব পালন করেন, তখন তার আচরণে আইন প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সংযম প্রতিফলিত হওয়া জরুরি। তার হাতে অর্পিত ক্ষমতা নাগরিককে অপমান বা শারীরিকভাবে দণ্ডিত করার ক্ষমতা নয়। রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা রক্ষা একটি অনুগ্রহ নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা।
এ অবস্থায় আসক প্রশ্ন উঠছে, কোন আইনি এখতিয়ারের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউএনও একজন নাগরিককে চড় মারলেন এবং লাঠি দিয়ে আঘাত করলেন? মোবাইল কোর্টের কোন বিধান তাকে এ ধরনের শারীরিক শাস্তি প্রদানের ক্ষমতা দিয়েছে? যদি এমন কোন আইনগত ক্ষমতা না থাকে, তাহলে এ ধরনের আচরণকে মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে গণ্য করার সুযোগ নেই।
আইন ও সালিশ কেন্দ্র মনে করে, ঘটনাটির নিরপেক্ষ ও কার্যকর তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। শুধু ভুক্তভোগীর লিখিত অভিযোগের জন্য অপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্ত করা। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভুক্তভোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্যসহ সব প্রমাণ সংরক্ষণ করে তদন্ত করা উচিত। একই সাথে তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন