প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক আয়োজিত ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক এই আহ্বান জানান।
এ সময় প্রশাসক উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে দেশ পরিচালনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, "আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।"
নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পায়, সেক্ষেত্রে এই মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা ছিল বলেই মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ সময় তিনি যেকোনো প্রয়োজনে নগরবাসীকে অতীতের মতো পাশে থাকার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন