ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পলিটেকনিক শিক্ষার্থী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পলিটেকনিক শিক্ষার্থী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে শনিবার রাতে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আল সিহাব (২০) নামে একজন পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনা ঘটে সদর উপজেলার বারঘোরিয়া বাজার এলাকায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক আল সিহাব গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারঘোরিয়া বাজারের কাছে এক বৃদ্ধকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাচ্ছিলেন সিহাব। তার কথাবার্তা এবং আচরণে স্থানীয় লোকজনের সন্দেহ সৃষ্টি হয় এবং তারা তাকে ঘিরে ধরে পরিচয়পত্র দেখতে চান। কিন্তু সিহাব কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় উত্তেজিত জনতা তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিহাব ভুয়া পরিচয়ের মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেন।

আরও পড়ুন: রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইন-এর চেষ্টা প্রতিহত করলো বিজিবি

এই অবস্থায় সিহাবের আটকের পর শ্রী সিবাস নামে এক ভুক্তভোগী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগ জানান। তিনি বলেন, "বুধবার (১৩ মে) রাতে এই যুবক আবারও ডিবি পরিচয় দিয়ে তার কাছ থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নিয়েছিল।"

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০১:৫২ এম


কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ১৫ মে ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

সম্প্রতি 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালীন সময়ে মিথিলা পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনা জানার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিথিলার খোঁজখোঁজ করেন। আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তাঁর মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তাঁকে চিকিৎসাধীন অবস্থায় মিথিলার সঙ্গে কথা বলেন তিনি। এই সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারও খেলায় ফিরে যাওয়ার সাহস যোগান এবং উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তাঁর পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে।

মিথিলার মা সেলিনা বলেছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহযোগিতার ফলে মিথিলার পড়াশুনা ও খেলাধুলায় ফিরতে সহায়তা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মা-রা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০২:০৩ এম


জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মা-রা গেছেন

লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কারিনার ঘনিষ্ঠ বান্ধবী ও কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাই।

কারিনা কায়সার, যিনি ফুটবলার কায়সার হামিদের মেয়ে, উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতীয় চেন্নাইয়ে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারিনার বাবা কায়সার হামিদ তার একমাত্র মেয়ের মৃত্যুর খবর জানিয়ে বললেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’

তিনি আরও লেখেন, ‘আমার মেয়ের কোন ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’

এর আগে পরিবার সূত্রের তথ্য অনুযায়ী, হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। শুরুর দিকে এটি সাধারণ অসুস্থতা মনে হলেও পরে তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি লাভ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০২:১৪ এম


ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে ব্রাজিল সমর্থন জানিয়েছে। একইসঙ্গে এই দেশটি বাংলাদেশকে বিশ্বের উদীয়মান এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে ব্রিকস জোটে অন্তর্ভুক্তির ব্যাপারে আশ্বাস প্রদান করেছে।

শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়, দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে এক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ব্রাসিলিয়ার ঐতিহাসিক পালাসিও দো প্লানালতোতে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠককালে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত অংশীদারিত্ব, বহুপাক্ষিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের সংহতিকে নতুন উচ্চতায় জন্ম দেয়ার অঙ্গীকার করেছেন।

বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে বাংলাদেশের নতুন নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় উপদেষ্টা আমোরিমের মাধ্যমে। তিনি বাংলাদেশকে গ্লোবাল সাউথের একটি উদীয়মান এবং গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দীর্ঘ ৫৩ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বিশেষভাবে উপদেষ্টা হুমায়ুন কবির উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পরে ব্রাজিল ছিল দক্ষিণ আমেরিকার প্রথম রাষ্ট্র যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

তিনি বলেন, বর্তমানে উভয় দেশের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ নয়, বরং তা ধীরে ধীরে একটি বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বে পরিণত হচ্ছে।

দ্বিপাক্ষিক বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল উপদেষ্টা আমোরিমের ‘টেট-অ্যা-টেট স্ট্র্যাটেজিক ফোরাম’ প্রতিষ্ঠার প্রস্তাব। তিনি বাংলাদেশ ও ব্রাজিলের উপদেষ্টা পর্যায়ে নিয়মিত একান্ত বৈঠকের একটি প্রতিষ্ঠানগত প্ল্যাটফর্ম গঠনের কথাও উল্লেখ করেন, যাতে দুই দেশের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ এবং কৌশলগত সমন্বয় আরও গভীর হয়।

উপদেষ্টা আমোরিম বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ এবং নিয়মিত রাজনৈতিক বোঝাপড়া অত্যন্ত জরুরি।

জবাবে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই প্রস্তাবটিকে এক ইতিবাচকভাবে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা, কৌশলগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি নীতিগত সমন্বয় আরও দৃঢ় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

০২:২১ এম


জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের লেনদেন এবং আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে— এটা আগে কেউ মনে করতেন না। বর্তমানে অনেকেই এই বিষয়টি মানছেন।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এ কথাগুলি বলেন। জামায়াতের আমির আরও বলেছেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাকিয়ে আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি; দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।’

তিনি আরও বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ; সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সকল নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন এবং আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মনে রাখবেন, এর আগে কখনো আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করত না। মনে করত, একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।’

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এর আগে, সকাল ৯টায় একদিনের সফরে রংপুর আসেন জামায়াতের আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%