প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল নেতাকর্মীর সহযোগীতায় ৫০ পিচ ইয়াবা সহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হোসেন আলী আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শীর্ষ মাদক কারবারী হোসেন আলী, নন্দীগ্রাম পৌর কলেজ পাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য (ইয়াবা) ব্যবসার সাথে জড়িত এবং উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
গত শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার সময় পৌর কলেজ পাড়া এলাকায় মাদক ব্যবসার খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের সহযোগীতায় ঘটনাস্থল থেকে হোসেন আলীকে মাদক সহ হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক দ্রব্য (ইয়াবা) ব্যবসার সাথে জরিত। একাধিক সূত্র অনুযায়ী, ইয়াবার সর্ব বৃহৎ চালান হোসেন আলীর মাধ্যমে উপজেলায় প্রবেশ করে এবং বিভিন্ন উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছে যায়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, মাদক সমাজের জন্য এক ভয়ংকর ব্যাধি। এই ব্যাধী থেকে সমাজকে রক্ষার্থে ছাত্রদল সবসময় প্রস্তুত রয়েছে। এসময় সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও থানায় মাদক মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন