প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ভাষানটেক এলাকায় কিশোরী মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে তার সৎবাবা মো. মাজহারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভাষানটেকের একটি বস্তিতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাষানটেক থানার তদন্ত কর্মকর্তা সাজেদুল করিম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, মাজহারুল এ ঘটনার দায় স্বীকার করেছেন। তাকে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীর মা পেশায় একজন গৃহকর্মী এবং মাজহারুল তার দ্বিতীয় স্বামী। তিন বছর ধরে তিনি ওই বস্তির একটি ঘরে ভাড়া থাকছেন। ভুক্তভোগী কিশোরী হলো তার প্রথম সংসারের সন্তান। অন্যদিকে, মাজহারুলের সঙ্গে তার দ্বিতীয় সংসারে ৮ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি মেয়ের কাছে ছোট ছেলেকে রেখে যান। দুপুর ১২টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, মাজহারুল তার মেয়েকে ধর্ষণ করার সময় এলাকাবাসীর কাছে ধরা পড়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মাজহারুলকে গ্রেপ্তার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন