প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রাইমারী স্কুলের শিক্ষক দু'ভাইয়ের নেতৃত্বে মাহলায় চা স্টলের মালিক নাসিম মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকালে সুনই গ্রামের কারীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিম মিয়া উপজেলার সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অতিরিক্ত রক্ত করণ ও মারাত্মক জখমের ফলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা স্টলে চা খাওয়া অবস্থায় নাসিম মিয়ার সাথে একই গ্রামের লাল মিয়ার ছেলে সনূই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলি আহমেদ ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহদী হাসান ঢালীর কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে অলি, ডালি ও আনুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে চা বিক্রেতার উপর হামলা চালায়। তখন নাসিম মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন মারাত্মক জকমী অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবু রায়হান সজিব জানান, হাসপাতালে আনার পর নাসিম মিয়ার মৃত্যু হয়েছে।
নিহতের বড় ভাই আল আমিন মিয়া বলেন,আমি এম পি কামরুজ্জামান কামরুলের গ্রুপ করি। অলি ও ঢালি আনিস গ্রুপ করে। গত সংসদ নির্বাচনে প্রোগ্রাম চলাকালীন সময় অলি ও ডালি তারা দুই ভাই আমার উপর হামলা চালায়। গতকালকে অলি আমার ছোট ভাইয়ের মোটরসাইকেল থামিয়ে রাস্তায় আটকিয়ে হাড্ডি-গুড্ডি ভেঙ্গে ফেলা ও মারার হুমকি দিয়ে বলে কালকেই তোর শেষ দিন। তোর একটা কবর খুড়ড়াইলাইস।"
তবে অভিযোগ অস্বীকার করে সনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলি আহম্মেদ বলেন, "সকালে আমি ও আমার ছোট ভাই ঘুমে ছিলাম। স্কুলে যাওয়ার পর নাসিমের হাসপাতালে মৃত্যু হয়েছে আমারা শুনতে পেরেছি। এ ঘটনায় আমি ও আমার ভাই জড়িত নই।"
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন