প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত কয়েক দিন ধরে বলেশ্বর নদীতে তুলনামূলকভাবে ভালো ইলিশ ধরা পড়ছে। একের পর এক ট্রলার ঘাটে ফিরে আসছে। এর ফলে জেলে, পাইকার ও আড়তদারদের মধ্যে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। তবে মা ইলিশ রক্ষার জন্য বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীসহ উপকূলীয় এলাকায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এই পরিস্থিতিতে একদিকে জেলেরা শেষ সময়ে ইলিশ পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছেন, অন্যদিকে দীর্ঘ সময় কর্মহীন থাকার চিন্তায় ঋণগ্রস্ত অনেক জেলে দুশ্চিন্তায় পড়েছেন।
ঘাট ও বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।
ক্রেতাদের ভাষ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশের সরবরাহ বন্ধ হয়ে যাবে। তাই তারা শেষ মুহূর্তে পছন্দের ইলিশ কিনে রাখার চেষ্টা করছেন।
জেলেরা জানিয়েছেন, শেষ সময়ে ভালো মাছ পাওয়ায় তাদের কিছুটা আয় হয়েছে। তবে আগামী ২২ দিন নদীতে যেতে না পারায় সংসার চালানো নিয়ে তাদের দুশ্চিন্তা রয়েছে। সরকারি বরাদ্দের চাল ও সহায়তা দ্রুত ও সঠিকভাবে না পেলে পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করার জন্যই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময়ে ইলিশ অবাধে ডিম ছাড়তে পারলে ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও বাজারে নজরদারি রাখা হবে। নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন