প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের কালিয়ায় অন্তত সাতটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও সন্ত্রাসী আবু বক্করকে (২৮) ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার পাঁচগ্রাম এলাকা থেকে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আবু বক্কর কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ইরান মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর বেশ দীর্ঘ সময় ধরে পাঁচগ্রাম, পুরুলিয়া, হামিদপুর, গাজীহাট ইউনিয়নসহ আশপাশের এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা, চাঁদাবাজি এবং অনলাইন প্রতারণাসহ নানারকম অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। সম্প্রতি সাতবাড়িয়া গ্রামে সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাঙচুরের ৪টি মামলাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাও রয়েছে।
পুলিশ তাকে ধরে ফেলতে দীর্ঘ দিন ধরে অভিযান চালিয়ে আসছিল। সে অভিযানে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে। পরে স্থানীয় ইউপি সদস্য জাবেদ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা এবং কিছু চোরাই মালামালসহ আবু বক্করকে হাতেনাতে ধরা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, চিহ্নিত সন্ত্রাসী আবু বক্করের বিরুদ্ধে কালিয়া থানায় হত্যা ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। তিনি জানান, আবু বক্করের বিরুদ্ধে অন্য কোনো থানায় কোনো মামলা আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন