প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস্ ২০’-তে প্রতিযোগী হিসাবে যোগ দেওয়ার জন্য মৌনীকে নির্মাতারা প্রস্তাব দিয়েছেন। কিন্তু বর্তমানে অভিনেত্রী সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।
সলমন খানের ‘বিগ বস্’-এর নতুন সিজ়ন নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে চলেছে ‘বিগ বস্ ২০’। তবে নির্মাতারা এখনও পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। এর মধ্যে সমাজমাধ্যমে একের পর এক নাম নিয়ে আলোচনা চলছে। সেই তালিকার মধ্যে এ বার উঠে এসেছে ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম।
সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস্ ২০’-তে মৌনীকে প্রতিযোগী হিসাবে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্মাতারা নাকি মৌনীকে শো-তে নিয়ে আসতে খুব আগ্রহী। তাদের বক্তব্য, বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত বলেও শোনা যাচ্ছে।
বর্তমানে মৌনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি ‘বিগ বস্’-এর ঘরে ঢুকছেন কি না, তার উত্তর আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে।
মৌনীকে ঘিরে জল্পনা শুরু হতেই সমাজমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক নেটাগরিক লিখেছেন, “মৌনী ‘বিগ বস্’-এর মতো অনুষ্ঠানের থেকে অনেক বেশি জনপ্রিয় নাম। তাঁর হাতে একটিাধিক কাজ রয়েছে। তবে যদি তিনি সত্যিই আসেন, তা হলে অনুষ্ঠান জমে উঠবে।”
অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের বিষয়েও আলোচনা চলছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “মৌনী এবং জেনিফার উইঙ্গেট কোনও দিনই ‘বিগ বস্’-এ আসবেন না। কারণ, এঁরা দু’জনেই যথেষ্ট জনপ্রিয়। এখানে এসে আলাদা করে কিছু পাওয়ার নেই।”
শুধু মৌনী নয়, আরও বেশ কয়েকজন তারকার নাম নিয়েও আলোচনা চলছে। যে নামগুলি ইতোমধ্যে আলোচনার ক্ষেত্রে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন মাহী ভিজ, গীতা বসরা, জন্নত জ়ুবের, সুনীল পাল এবং শৌভিক চক্রবর্তী। এমনকি ললিত মোদীর নামও আলোচনায় রয়েছে।
‘বিগ বস্ ২০’-এর সূচনা হবে ৬ সেপ্টেম্বর। এই সিজ়নেও সঞ্চালকের ভূমিকায় উপস্থিত থাকবেন সলমন খান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন