প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মড্রিচ এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ইতালিয়ান লিগ সিরি-এ। আগামী সেপ্টেম্বর মাসে পা দিতে যাওয়া ৪১ বছর বয়সী এই মিডফিল্ডার এসি মিলানের হয়ে আরো এক বছর থাকবেন। বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এক বিবৃতির মাধ্যমে ক্লাবটি জানিয়েছে, এসি মিলান আনন্দের সাথে জানাচ্ছে যে, লুকা মড্রিচ আরো এক মৌসুমের জন্য, অর্থাৎ ৩০ জুন, ২০২৭ পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই আইকনিক ফুটবল খেলোয়াড় রসব্লুজ জার্সিতে তাঁর যাত্রা অব্যাহত রাখবেন। ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই তারকা আসন্ন মৌসুমে ১৪ নম্বর জার্সি পরেই খেলবেন।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে লুকা মড্রিচের আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। এসি মিলানের হয়ে তিনি প্রথম মৌসুমে ৩৭টি ম্যাচে অংশ নিয়ে দুটি গোল করেছেন। এই সময়ে সিরি-এ’তে তাঁর দল পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে। এছাড়া, কোপ্পা ইতালিয়া প্রতিযোগিতার শেষ ১৬ থেকে বিদায় নেয় তার দল।
এছাড়া তিনি এর পূর্বে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর তিনি ক্লাবে থাকবেন কি না, অথবা অবসর নেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, বিশ্বকাপে পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া রাউন্ড ৩২ পর্ব থেকে বিদায় নেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন