প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন।
গভর্নর আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। ব্যাংকিং খাতের এক তৃতীয়াংশ অর্থ চুরি করে নিয়ে গেছে। যেটাকে আমরা খেলাপি বলছি, সেটা আসলে খেলাপি নয়, বরং চুরি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক কর্তৃক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এই কারণে ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় ব্যাংকিং খাত ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ ৩৬ শতাংশ। যা এ খাতের জন্য অশনিসংকেত বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য ১৮ মাসের একটি বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রথম ৬ মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ প্রদান করা হবে। বাকি ১ বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন ও অর্থ ঋণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। উক্ত আইন দুটি আগামী সংসদ অধিবেশনে পাস হতে পারে।
বেসরকারি খাতে ঋণ বৃদ্ধি করতে সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার একটি নতুন প্যাকেজ চালু করা হবে, জানান তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের সহায়তায় প্রতিটি উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করার ব্যাপারেও অবহিত করেন গভর্নর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন