প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
“মাদককে না বলি, যুব সমাজের হাতে হাত রেখে নতুন সমাজ গড়ে তুলি” শ্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরে মাদক বিরোধী যুব ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। গত বুধবার (৩ জুন) সকাল পৌনে সাতটার দিকে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় উপজেলার আটলঙ্কা দ্বিমुखী উচ্চ বিদ্যালয় মাঠে। দক্ষিন সেনগ্রাম যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উক্ত বিদ্যালয় থেকে শুরু করে নেংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ম্যারাথন দৌঁড়ে অংশ নেন। এই প্রতিযোগিতায় মোট ৪০ জন অংশগ্রহণ করেন। পরে বিজয়ী ৫ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পরে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুর রহমান স্বাধীনের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন মাওলানা আলহাজ মজিবর রহমান, হাফেজ মো. রবিউল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল, রফিকুল ইসলাম এবং সংগঠনের কোষাধ্যক্ষ মুফতি সাজিদুল ইসলাম প্রমুখ। শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন