প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা সদর উপজেলাডের দাপুনিয়া ইউনিয়নের খোঁকড়া গ্রামে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। ওই যুবকের নাম রবি প্রামাণিক। তিনি মৃত বয়েন প্রামাণিকের ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (আজ) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের সময় তিনি নিজ বাড়ির বাথরুমে অবস্থানরত অবস্থায় হঠাৎ বজ্রপাতের কারণে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই রবি প্রামাণিকের মৃত্যু ঘটে।
এই আকস্মিক ঘটনায় খোঁকড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে উঠছে। প্রতিবেশী ও স্থানীয়দের মতে, রবি প্রামাণিক ছিলেন শান্ত স্বভাবের ও সবার প্রিয় একজন মানুষ।
রবি প্রামাণিকের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন