প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের ড্রোন হামলা চালানোর পর প্রায় ৬০টি ড্রোন ভূপাতিত করার পর রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পরে বিমানবন্দরগুলোতে কার্যক্রম আবার স্বাভাবিক শুরু হয়, এ বিষয়ে জানিয়েছেন রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, শহরের দিকে ধেয়ে আসা মোট ৫৯টি ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তবে তিনি জানিয়েছেন, এসব ড্রোন ইউক্রেন থেকে ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।
রাশিয়ার বিমান পরিবহন তদারকি সংস্থা বলছে, মস্কোর প্রধান চার বিমানবন্দর—শেরেমেতিয়েভো, দোমোদেদোভো, ভনুকোভো ও রাজধানীর কাছে অবস্থিত ঝুকভস্কিতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলোতে কার্যক্রম পুনরায় শুরু হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর মোট ৩০১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকা রয়েছে।
সাম্প্রতিক এই হামলার কয়েক দিন আগে মস্কোর একমাত্র তেল শোধনাগারও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর রাজধানী মস্কোতে এটি অন্যতম বড় আকাশ হামলা হিসেবে গণ্য হচ্ছে।
অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রুশ ড্রোন হামলায় একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে আঘাত হানলে একজন মিসরীয় নাবিক নিহত হন।
এছাড়া, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোর, তার বাবা এবং দাদি নিহত হয়েছেন। এ ঘটনায় কিশোরটির মা ও দুই ভাইবোন আহত হয়েছেন বলে জানানো হয়েছে আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয় থেকে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে পৃথক এক ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবর এসেছে, যা স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন।
আরেকদিকে, রবিবার সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ছোড়া একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং তিনজন আহত হন। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানাচ্ছেন, ক্ষেপণাস্ত্রটি একটি কৃষি স্থাপনায় আঘাত হানলে সেখানে থাকা গাড়ি ও জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন লেগে যায়।
সূত্র : রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন