প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গত সপ্তাহের জাঁকালো আমেরিকা সফরের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য অ্যাপেক শীর্ষ সম্মেলনে এমন এক শি’র মুখোমুখি হতে যাচ্ছেন, যিনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বৈশি^ক প্রভাব অর্জন করেছেন। চীনের কৌশলগত স্থিতিশীলতার উন্নত কাঠামো, ট্রাম্পের চীন সফরের পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতার বহিঃপ্রকাশ এবং আয়োজক দেশ হিসেবে চীনের বাড়তি প্রভাব এর পেছনে ভূমিকা রাখছে।
হংকং বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অন কনটেম্পরারি চায়না অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’-এর ঝাং চি এই উন্নত সম্পর্ককে একটি অত্যন্ত সফল কৌশলগত মেলবন্ধন হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে ব্যর্থ হয়েছে এবং উল্টো লাগামহীন সমস্যার সৃষ্টি করেছে। একই সময়ে, চীনের প্রযুক্তি সক্ষমতা, বৈশি^ক দক্ষিণের ওপর এর আধিপত্য এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদারিত্ব দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করছে।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ইউএস-চায়না রিলেশনস’-এর পরিচালক চেন চি বলেন, “অ্যাপেক সম্মেলনের আয়োজক হিসেবে ওয়াশিংটন সম্মেলনের তুলনায় আলোচ্যসূচি নির্ধারণ, বিষয়বস্তু নির্বাচন এবং প্রস্তুতির ক্ষেত্রে চীনের হাতে নিঃসন্দেহে অনেক বেশি স্বাধীনতা থাকবে।” মার্কিন সরকারের শনিবারের বিবৃতিতে জানানো হয়েছে যে ট্রাম্প এতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, যার ফলে এ বছর শি-র সঙ্গে তাঁর তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চতুর্থ বৈঠকটিও ঘটতে পারে। এর আগে, মে’তে ট্রাম্পের বেইজিং সফরের সময় তাঁদের সর্বশেষ বৈঠক হয়েছিল। চীনা বিশেষজ্ঞদের মতে, আট মাসের মধ্যে চারটি অভূতপূর্ব শীর্ষ সম্মেলন এমন একটি স্থিতিশীলতার ইঙ্গিত দেয়, যা বেইজিংকে আমেরিকার একতরফা পদক্ষেপের প্রভাব থেকে রক্ষা করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ওয়াইন বলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য ক্ষতির পর অ্যাপেক সম্মেলন শি’কে মার্কিন মিত্রদেশগুলোর ওপরও চীনের প্রভাব তুলে ধরার সুযোগ করে দেবে। আমেরিকা চীন পরস্পরের ওপর কঠোর বানিজ্য নিষেধাজ্ঞা স্থহিত করার পর, হোয়াইট হাউস জানিয়েছে, উভয় পক্ষই উভয়মুখী বাণিজ্যের ক্ষেত্রে ৩হাজার কোটি ডলার মূল্যের ‘অ-সংবেদনশীল’ পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ছাড়ের সুপারিশ করেছে।
আমেরিকার অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি পণ্যের তালিকায় রয়েছেÑকৃষিপণ্য, সামুদ্রিক খাবার, কাঠ, প্রসাধনী ও চিকিৎসা সরঞ্জাম; অন্যদিকে চীনের তালিকায় রয়েছে ছোট গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, উৎসবের সাজসজ্জার সামগ্রী এবং শিশুদের গাড়ির আসন। তবে, মধ্যবর্তী নির্বাচন ও ইরান-সংকট নিয়ে ব্যস্ততার মাঝে ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না এবং ওয়াশিংটন তাইওয়ানের কাছে উসকানিমূলকভাবে অস্ত্র বিক্রি করবে কি না, সে বিষয়ে ঝাং সন্দেহ প্রকাশ করেছেন। মে’র সম্মেলনের পর ট্রাম্প এই সংক্রান্ত ১৪শ’ কোটি ডলারের একটি চুক্তিস্থগিত করেছেন।
‘পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা বছরের শেষ সময় পর্যন্ত এ সংক্রান্ত ঘোষণা বিলম্বিত করার বিবেচনা করছে। বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে এবং বলে থাকে যে, প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে তারা এর পুনরেকত্রীকরণ ঘটাবে। চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের মা বো বলেছেন, ওয়াশিংটন যখন বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রদর্শন করছিল, ঠিক তখনই তাদের নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন সংস্থা ও মিত্ররা নিজেদের কার্যক্রম এগিয়ে নিচ্ছিল। ফুদান বিশ্ববিদ্যালয়ের শিন চিয়াংবলেন, চীনা-মার্কিন সম্পর্ক স্থিতিশীল হলে টোকিও থেকে ম্যানিলা পর্যন্ত আমেরিকার যে সমর্থন রয়েছে, তা দুর্বল হয়ে পড়তে পারে। ঝাং-এর মতে, পরিস্থিতির উন্নতি হলে বেইজিংয়ের ওপর ইউরোপের বাণিজ্য-সংক্রান্ত চাপকে বেমানান মনে হতে পারে; পাশাপাশি, ট্রাম্পের কাছে নতি স্বীকার করে কোনো লাভদেখছে না, এমন দেশগুলো বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়তে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন