প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং তার চর্চিত প্রেমিক রাহুল মোদির সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। এই জুটিকে এবার একসাথে দেখা গেল প্রেক্ষাগৃহে, যেখানে তারা মন দিয়ে দেখছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সিনেমাটি দেখার সময় দুইজন খোশমেজাজে হাসাহাসি করছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে।
রেডিট প্ল্যাটফর্মে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন যে, শ্রদ্ধা কীভাবে এমন একটি সিনেমা উপভোগ করছেন, তা নিয়ে ভাবছেন। আবার অনুরাগীদের একটি অংশ শ্রদ্ধার হাসিমুখ দেখেই আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এই জুটি সম্ভবত কোনো ভিআইপি স্ক্রিন বা গোল্ড থিয়েটারে বসে সিনেমাটির প্রিভিউ বা শো উপভোগ করছিলেন।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি আহমেদ খান পরিচালিত এবং এটি ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। অক্ষয় কুমারের সাথে এই বিগ-বাজেট ছবিতে সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি এবং পরেশ রাওয়ালের মতো একঝাঁক তারকা অভিনয় করেছেন।
শ্রদ্ধা ও রাহুলের সম্পর্কের খবর প্রথম সামনে আসে ২০২৩ সালে। তখনই তাদের একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এরপর ২০২৪ সালের মার্চ মাসে তারা এক বন্ধুর বিয়েতেও একসঙ্গে হাজির হন।
সূত্রে জানা গেছে, লাভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। রাহুল মূলত একজন চিত্রনাট্যকার এবং তিনি ওই সিনেমার অন্যতম লেখক ছিলেন। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করে, তাই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে জনসমক্ষে ক্যামেরার সামনে আসতে তারা আর দ্বিধাবোধ করছেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন