প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে। এই সময় শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল, সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন আকন্দ, জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ নানা রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়া, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, "জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে ভূমিকা রেখেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।"
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন অতিথিগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন