ঢাকা শুক্রবার, ০৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শুক্রবার, ০৮ই মে, ২০২৬ইং ২৫শে বৈশাখ, ১৪৩২বাং

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফর শেষ করার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

এর আগে, ৬ টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের একটি কর্মী সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সভাটিতে তিনি নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কর্মী সভা শেষে প্রধানমন্ত্রী ওসমানি বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’। প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্য থেকেই তৈরি হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।

শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে ওঠার জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘আমি চাই, তোমরা যারা গ্যালারিতে বসে আছো, তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের নিতে হবে। কারণ, তোমরাই দেশের ভবিষ্যৎ।’

আজ শনিবার বিকালে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।

এই অনুষ্ঠান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস এর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ থিম সংটি প্রচার করা হয়।

শিক্ষার্থীদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী বলেন, আজকে বক্তৃতা দিতে ইচ্ছা হচ্ছে না। মনে হচ্ছে, তোমাদের সাথে আমি কথা বলি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এখন সময় পড়াশোনা ও খেলাধুলা করার। নিজেদের প্রস্তুত করতে হবে। যে খেলোয়াড় হতে চায়, সে খেলোয়াড় হবে। একইসাথে যে গান শিখতে চায়, সে গান শিখবে, এবং যে মিউজিশিয়ান হতে চায়, সে মিউজিশিয়ান হবে। ইনশাল্লাহ, সেই ব্যাবস্থা আমরা করে দেব।’

সিলেটসহ ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এই গ্যালারিতে বসে থাকা ক্ষুদে শিক্ষার্থীরা সহ সারাদেশের ক্ষুদে শিক্ষার্থীরা, তোমরাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট বন্ধুরা, আমাদের সময় লাগবে। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব। বাংলাদেশকে তোমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা কি পারবে?’

এই সময় পুরো গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থীরা উচ্চ কন্ঠে বলেছে, ‘হ্যাঁ পারবো।’ এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ।’

ছোট্ট শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে তোমরা নেতৃত্ব দেবে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই বাংলাদেশে তোমাদের মধ্য থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে ইনশাল্লাহ।’

এছাড়া প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের প্রত্যেককে গড়ে উঠতে হবে। তাহলেই বাংলাদেশ গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে।’

নতুন কুঁড়ি স্পোর্টস চিন্তার উন্মোচন ঘটানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের আইডিয়াটা কেমন করে এসেছে সেটা আমি বলব। আজকে থেকে সাড়ে চার বছর আগে একটি ঘটনা ঘটেছিল, আমিনুল লন্ডনে গিয়েছিল। একদিন আমরা আড্ডা দিচ্ছিলাম, আমিনুল স্পোর্টসের মানুষ, তখন স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম। অনেক বিষয় নিয়ে আলাপ করতে করতে খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা বাংলাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করবো।’

বক্তব্য শুরুর আগে স্টেডিয়ামের উন্মুক্ত মাঠে বিকেএসপির শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলার ইভেন্ট যেমন ক্রিকেট, কাবাডি, ফুটবল, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টস সহ মোট ৮টি ইভেন্টে অ্যাক্রোব্যাট প্রদর্শন করে। এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ক্রীড়া শৈলী দেখেন এবং তা নিয়ে করতালি দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করেন।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী সিলেটসহ ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সাথে নতুন কুঁড়ি স্পোর্টসের ট্রফি ও লগো উন্মোচন করেন।

এরপর স্টেডিয়াম মাঠে গিয়ে ৮টি ক্রীড়া ইভেন্টের প্রতিযোগী শিক্ষার্থীদের সাথে পরিচিত হন, কুশল বিনিময় করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন। এ সময় তার সাথে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।

স্টেডিয়ামের গ্যালারিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভার অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবারের উদ্যোগ ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করার জন্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ক্রীড়া সচিব মাহবুব-উল আলম বক্তব্য রেখেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মো. শহিদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা, এম এ মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি উধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে: প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সকল শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে।

শনিবার (০২ মে) সিলেট স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

বিকেল ৫টায় মহানগরীর রিকাবীবাজারে সিলেট স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে একটি লাল বাটন চেপে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, আদর্শ ও মেধাবী মানুষ হিসেবে নিজেদের (শিশু) গড়ে তুলতে সকল ধরণের সহযোগিতা করবে সরকার।

দেশের সকল শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে এ কথা জানিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বক্তব্য শেষে পুরো মাঠ ঘুরে ক্ষুদে প্রতিযোগী ও স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এসময় আনন্দঘন পরিবেশ তৈরি হয় সিলেট জেলা স্টেডিয়াম।

সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন।

সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এ উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করল সরকার।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ; সময় এসেছে যাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ; সময় এসেছে যাওয়ার

মিশরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহ এখন লিভারপুল ছাড়ার দ্বারপ্রান্তে চলে এসেছেন। মৌসুমের শেষে তিনি নিজ শর্তেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এবারের গ্রীষ্মে তিনি অ্যানফিল্ডে নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। সদ্য এক বছরে নবায়ন করা দুই বছরের চুক্তি সংক্ষিপ্ত করতে ক্লাবের সঙ্গে তিনি সমঝোতায় পৌঁছেছেন।

চলতি মৌসুমটি সালাহর জন্য বিশেষভাবে হতাশাজনক ছিল। বিশেষ করে ডিসেম্বর মাসে কোচ আর্নে স্লটের সঙ্গে প্রকাশ্য বিরোধ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছিল।

আফ্রিকান নেশন্স কাপ থেকে ফেরার পর তাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও, শেষ পর্যন্ত সালাহ ও লিভারপুলের আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত প্রমাণ করে সবকিছু পুরোপুরি ঠিক ছিল না। জানা গেছে, লিভারপুল তাকে সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড বেতনের চুক্তি থেকে মুক্তি দিয়েছে, কোনও ট্রান্সফার ফি ছাড়াই।

সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডকে দেওয়া সাক্ষাত্কারে সালাহ বলেছেন, “এই মৌসুম পার করে আমি মনে করি এখনই যাওয়াটা সঠিক সিদ্ধান্ত এবং আমি এতে শান্তি পাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই মৌসুম আমাদের সবার জন্য কঠিন ছিল, বেশি কিছু বলতে চাই না। যা ঘটছে, তা আমাকে মনে করিয়ে দিয়েছে, এখনই যাওয়ার সময়। তাই আমি খুশি।”

মৌসুমের শেষ ঘরের ম্যাচ ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিনি বিদায় নিতে আশাবাদী। বর্তমানে চোটে থাকলেও, তিনি জানিয়েছেন, সেই ম্যাচের আগে হয়তো ফিরে আসবেন।

সালাহ বলেছেন, “আমি খুশি যে আমি নিজে শর্তে বড়ভাবে বিদায় নিচ্ছি। জেরার্ড আমাকে বলেছিলেন ‘নিজের শর্তে বিদায় নাও’, সেই কথাটা এখনও মনে আছে।”

ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তার সামনে বেশ কিছু ভালো বিকল্প রয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২ই মে, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


আমতলীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত

 

অতিদরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থা সন্তানের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচী হাতে নিয়েছেন। শনিবার আমতলী উপজেলার এ প্রকল্পের আওতায় দুইটি খাল খননের কর্মসূচীর উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।

জানা গেছে, অতিদরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আমতলী উপজেলায় দুটি খাল খননের উদ্যোগ গ্রহণ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ৮ এপ্রিল কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খালের ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা বরাদ্দ দিয়েছে এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ প্রদান করেছে। এ খাল খননে ৩৯৭ জন হতদরিদ্র উপকারভোগী এই কাজ করবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন কমিটি এ খাল খননে সহায়তা করতে থাকবে। শনিবার বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এ খাল খননের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ওসি আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুম, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী এবং পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কবির ফকির প্রমুখ।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, অতিদরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের প্রকল্প হাতে নিয়েছেন। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে দুইটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবে। তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫৮
জোহর ১১:৫৬
আসর ০৪:৩২
মাগরিব ০৬:৩০
ইশা ০৭:৪৭
সূর্যোদয় : ০৫:২০ সূর্যাস্ত : ০৬:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%