প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুস্তাফিজুর রহমানের জন্য শুরুতেই শেষ হলো। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার পরিকল্পনা ছিল বাঁহাতি পেসারের। তিনি বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে মুখিয়ে ছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে তিনি অনাপত্তিপত্রও পেয়েছিলেন। কিন্তু খেলোয়াড়দের সবথেকে বড় শত্রু চোট তাকে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেয়নি। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে মুস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় মুস্তাফিজের দ্য হান্ড্রেডে খেলা হবে না। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাঁটু ও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। ৩০ বছর বয়সী পেসারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বেন ডারউইশকে দলে নিতে চায় বার্মিংহাম ফিনিক্স। অস্ট্রেলিয়ার ট্যাবলয়েড সংবাদমাধ্যম হেরাল্ড সান এই পরিবর্তনের বিষয়ে জানিয়েছেন।
এবারই প্রথমবার দ্য হান্ড্রেডের নিলাম হয়েছিল। টুর্নামেন্টের সপ্তম আসরে প্রথম বাংলাদেশি হিসেবে এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে দল পেয়েছিলেন মুস্তাফিজ। দল পাওয়ার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অপেক্ষা করছি। সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
টুর্নামেন্টটি গত ২১ জুলাই শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ১৬ আগস্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন