প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কয়েক দফা বৃষ্টি হওয়ায়, টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৬৭ ওভার। আলোকস্বল্পতার কারণে আগেভাগে শেষ হয়ে যায় দিনের খেলা।
খেলা শুরুর আগে, গত সপ্তাহে মৃত্যুবরণ করা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে সাবধানতার সঙ্গে শুরু করে ক্যারিবীয় দুই ওপেনার তেজনারাইন চন্দরপল ও ব্র্যান্ডন কিং ৫০ বলে ১৩ রানের একটি জুটি তৈরি করেন।
পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ১ বাউন্ডারিতে ১২ রান করা কিংকে বোল্ড করে পাকিস্তানকে প্রথম উইকেট উপহার দেন।
দ্বিতীয় উইকেটে রানের চাকা সচল রেখে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেন চন্দরপল ও কাভেম হজ। জমে যাওয়া এই জুটিতে ভাঙ্গন ধরান পাকিস্তানের আরও এক পেসার আমের জামাল। ১টি চারে ২১ রান করে জামালের শিকার হন চন্দরপল।
পরবর্তী সময়ে, হজের সাথে ৪২ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের রান ১শ পেরিয়ে যায় আমির জাঙ্গুর ব্যাটিংয়ে। ২টি চার ও ১টি ছক্কায় ২১ রান তুলে আব্বাসের দ্বিতীয় শিকার হন জাঙ্গু। ১০৬ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এই অবস্থায় পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন হজ ও অধিনায়ক শাই হোপ। ১৮৭ বলে ৮৮ রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়ে তারা দিনের খেলা শেষ করেন।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৩ রানে অপরাজিত আছেন হজ। তাঁর ১৮১ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ছিল। ৯১ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হোপ।
ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ওয়ানডে-টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও, কখনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। এই ম্যাচ দিয়ে ত্রিনিদাদের দ্বিতীয় এবং ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যুর রেকর্ড তৈরি হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন