প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, জনগণের স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৮ জুন) বনানীর করাইল এরশাদ মাঠে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডিএনসিসি প্রশাসক জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলে মোট ৫৪টি ওয়ার্ডে ১ হাজার ৯০৫টি স্থায়ী এবং ১০ হাজার ৮৯১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কার্যক্রম আগামী তিন দিন চলবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী জেলা, উপজেলা, শহর, পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলের প্রতিটি শিশুর কাছে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল পৌঁছে দিতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনও তার আওতাধীন সব শিশুকে এই সেবা নিশ্চিত করতে কাজ করছে। তবে কোনো প্রয়োজন হলে নাগরিকদের ডিএনসিসির সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ডিএনসিসির যে সফলতা রয়েছে, ঠিক একইভাবে অন্যান্য জনসেবামূলক কার্যক্রমও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সফলতা অর্জন করবে।
অনুষ্ঠানে বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বাগান, আঙিনা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। এই কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন