প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অফিসের আওতাধীন সকল সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ—আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ / নমস্কার ও শুভেচ্ছা।
একটি সমাজের ইতিবাচক পরিবর্তনে যারা নিজেদের সময়, মেধা ও শ্রম বিলিয়ে দিচ্ছেন, সেই সত্যিকারের সংগঠক মাত্রই জানেন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার প্রকৃত মূল্য। প্রকৃত সংগঠকরা সবসময় নিজেদের ব্যক্তিত্ব ও সংগঠনের মর্যাদা বজায় রেখে মানবতার কল্যাণে কাজ করে যান।
তবে অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, এই সুন্দর পথচলায় মাঝে মাঝে স্বার্থান্বেষী বা নেতিবাচক মানসিকতার কিছু মানুষের (ইবলিশ রূপী অপশক্তির) সাময়িক আবির্ভাব ঘটে, যাদের লক্ষ্য থাকে আমাদের ঐক্যে ফাটল ধরানো। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই অপচেষ্টা কখনো সফল হতে পারে না, যদি আমরা সজাগ থাকি।
আজ আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যা ভাবতে হবে, তা হলো—আমরা সামাজিক সংগঠনের সাথে যুক্ত প্রতিটি মানুষ আমরা একটি বড় পরিবার। পরিবারে ভুলত্রুটি থাকতে পারে, কিন্তু সেখানে পরশ্রীকাতরতা বা একে অপরকে ছোট করার কোনো স্থান থাকতে পারে না।
আসুন, বিভেদ ভুলে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হই। একে অপরের হাত শক্ত করে ধরি। তবেই আমাদের পারস্পরিক সম্পর্কের মাঝে শান্তি, শৃঙ্খলা ও অটুট ঐক্য বজায় থাকবে, যা আমাদের সমাজকে আরও সুন্দর ও প্রগতিশীল করে তুলবে।
নিবেদক:
মোঃ ইব্রাহীম খলিল
সাধারণ সম্পাদক
আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থা
নারায়ণগঞ্জ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন