প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষিভিত্তিক সমন্বিত টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের ভিত্তিতে দেশের উন্নয়ন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর মাধ্যমে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন রোববার বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’ প্রকল্পের উদ্বোধনের সময় গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন। তিনি জানান, এটি কোনো সাধারণ ব্যবসায়িক প্রকল্প নয়; বরং এটি টেকসই কৃষিব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একত্রিত করে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ। তিনি বলেন, "স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করা হয়েছে।
চারটি পৃথক উদ্যোগকে সমন্বিত ব্যবসায়িক কাঠামোর অধীনে পরিচালনা করা হবে। এর ফলে সামাজিক এবং ব্যবসায়িকভাবে সাধারণ মানুষের উপকার হবে। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন