প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে, সে সম্পর্কিত একটি ভিডিও বার্তা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ২৫ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত এই ভিডিওটি ব্যাপক সাড়া পাওয়ার পর তিনি তরুণদের ধন্যবাদ জানানোর জন্য আরেকটি ভিডিও প্রকাশ করেন।
মোদি তার বার্তায় তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইতিবাচক সাড়া ও গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।
এনডিটিভির প্রতিবেদনের দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার মধ্যে ৩০৩ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। পাশাপাশি, এটি পূর্বের ৩০০ মিলিয়ন ভিউয়ের রেকর্ডটিকেও অতিক্রম করেছে। এই দাবিটি এসেছে যখন নয়াদিল্লির জন্তর মন্তরে পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার পর মোদি নতুন একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটির শুরুতে তিনি বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা’। তরুণদের সমর্থন ও গঠনমূলক পরামর্শের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। তার আগের গভীর রাতে প্রকাশ করা একটি সেলফি ভিডিওতে মোদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তিনি উল্লেখ করেন, এ ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সম্প্রতি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানাচ্ছেন।
মোদি জানান, গত আড়াই মাসের মধ্যে সরকার পরীক্ষার অনিয়ম মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করা এবং দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা সম্ভব করা।
তিনি আরও ঘোষণা করেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইনি ব্যবস্থা আনা হবে।
পরবর্তী ভিডিও বার্তায় মোদি তরুণদের সঙ্গে এই সংলাপ তাকে উৎসাহিত করেছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের মতামত সরকারের সঙ্গে নাগরিকদের সম্পর্ককে আরো শক্তিশালী করে। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন