প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার দুপুরে শহর সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের এই প্রশিক্ষণে ২৫ জন অংশ নিচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর জানায়, প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার অন্তর্ভুক্ত অনগ্রসর জনগোষ্ঠীর তরুণ তরুণীরা অংশ নিতে আসছেন। প্রশিক্ষণ শেষে তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এটির জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিল চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, শহর সমাজসেবা অফিসার ওয়ালিউল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন