প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি আইপিএল ফাইনালের ধারাভাষ্যকার হিসেবে কাজ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তার বহনকারী গাড়িটি একটি সেমি-ট্রেলারের সঙ্গে সংঘর্ষে পতিত হয়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল বিমানবন্দরের দিকে যাওয়ার সময়ে। দুর্ঘটনার ফলে ক্লার্কের শরীরে আঘাত লেগেছে এবং তার গাড়ির চালকের পায়ে গুরুতর চোট পরেছে, এমনকি তার হাড় ভাঙার আশঙ্কাও রয়েছে।
ঘটনার বিস্তারিত বর্ণনা করতে গিয়ে ক্লার্ক জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে ঘুমাচ্ছিলেন। আকস্মিকভাবে ধাক্কার কারণে তার ঘুম ভেঙে যায় এবং দেখেন যে গাড়ির সামনে থাকা অংশটি একটি ট্রাকের নিচে ঢুকে পড়েছে। ক্লার্কের ভাষ্যায়, ট্রাকটি ছিল একটি বড় সেমি-ট্রেলার এবং গাড়িটি সেটির নিচে প্রায় ঢুকে যায়।
তিনি আরও জানান যে, দুর্ঘটনার কারণ হতে পারে ট্রাকের ব্রেক লাইট ঠিকমতো কাজ না করা, যার কারণে চালক সময়ে বুঝতে পারেননি। এর ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষ সবাই দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন বলে ক্লার্ক জানান। তাদের সহযোগিতার ফলে কার্যকরভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয় এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার হাত থেকে রক্ষা পায়। এই সহায়তার জন্য তিনি ভারতের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়া ভারতে ক্লার্ক ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, তারা নিয়মিত তার এবং চালকের স্বাস্থ্য খবর নিয়েছেন।
দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেও মাইকেল ক্লার্ক বর্তমানে নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন