প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো নামার প্রস্তুতি নিচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। এই ১৮ বছর বয়সী ফুটবলারকে ঘিরে স্প্যানিশ সমর্থকদের প্রত্যাশা অত্যন্ত আকাশছোঁয়া। বিশ্বকাপ শুরুর আগে তিনি ভক্তদের জন্য এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে ইয়ামাল জানিয়েছেন, যদি স্পেন বিশ্বকাপ জিততে পারে তবে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদযাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও তিনি করেছেন।
ইয়ামাল বলেন, "আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস হেডফোন উপহার দেব।"
বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটি হচ্ছে তার প্রথম বিশ্বকাপ। তবে তিনি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আগে থেকেই অর্জন করেছেন। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা স্মরণ করে ইয়ামাল বলেন, বড় আসরের শুরুতে স্নায়ুচাপ সামলানোর শিক্ষা তাকে অনেক পরিণত করেছে।
ইয়ামাল বলেন, "প্রথম ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে নার্ভাস লাগা স্বাভাবিক। তখন আমি বুঝেছি, একটি ম্যাচ খারাপ গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট অনেক দীর্ঘ। ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করতে হয়।"
তিনি ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন। গতবার পুরস্কারটি জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ইয়ামাল স্বীকার করেন যে, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তার হাতেই উঠবে। তবে পরে তিনি উপলব্ধি করেন যে, তখন তিনি এ সম্মানের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না।
তিনি বলেন, "আমি মনে করি, তখন ব্যালন ডি’অর জেতার সময় আমার হয়নি। আমি অনেক ছোট ছিলাম। হয়তো পুরস্কারটির প্রকৃত মূল্যও পুরোপুরি উপলব্ধি করতে পারতাম না।"
দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল জানান, ফরাসি তারকার সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে দেম্বেলের পরামর্শ ও মানসিক সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
বিশ্বকাপের আগে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচটি সোমবার পেরুর বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ হবে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্ডে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন