প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবিশ্বাস্য এক রোমাঞ্চ উপহার দিচ্ছে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ। এদিকে, এবার ১০ জনের দল নিয়ে ৬০ মিনিটে পেনাল্টি গোলে ৩–১ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। স্পট কিক থেকে নিজের ৬ নম্বর গোলটি করেছেন হ্যারি কেইন।
বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। এর আগে, হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
রুদ্ধশ্বাসের লড়াইয়ের এই ম্যাচে, বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।
ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেক্সিকো। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফেলে ইংল্যান্ড। মাত্র দুই মিনিটের ব্যবধানে বেলিংহামের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।
৩৬ মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলের সূচনা করেন গোলরক্ষক জর্দান পিকফোর্ড। তার কাছ থেকে বল পেয়ে ডেকলান রাইস দ্রুত আক্রমণে ওঠেন এবং ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে বল বাড়িয়ে দেন। সাকার নিখুঁত ক্রস, হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় বেলিংহামের কাছে। ইংলিশ মিডফিল্ডার ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
মেক্সিকো সেই ধাক্কা সামলে ওঠার আগেই আসে দ্বিতীয় গোল। ৩৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। এবার ডান পায়ের ভেতরের অংশের নিখুঁত শটে গোল করে তিনি ব্যবধান দ্বিগুণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন