প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সামেলা বেগম (৫৪) নামের গৃহবধূকে হত্যার অভিযোগ তার স্বামী মো. সাহেব আলী জোয়ার্দারের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্যমতে, মুচিপাড়া এলাকার বাসিন্দা সাহেব আলী জোয়ার্দারের সঙ্গে তার স্ত্রী সামেলা বেগমের বিচালি (খড়) নিয়ে বাগবিতণ্ডা হয়। এই সময়, উত্তেজিত হয়ে সাহেব আলী স্ত্রী সামেলা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। সংঘর্ষে সামেলা বেগম চৌকির উপর থেকে নিচে পড়ে আহত হন। পরে, তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন