প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসির একেকটি গোলে উদ্যাপন করছে আর্জেন্টিনার সমর্থকেরা কানসাস সিটির গ্যালারিতে। ঠিক যেমনটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। আলজেরিয়ার বিপক্ষে যখন আর্জেন্টিনা গোল করেছে, তখন বাংলাদেশে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো এই ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করেছে।
ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একটি বড় অংশ ব্রাজিল-আর্জেন্টিনা ‘গ্রুপে’ ভাগ হয়ে যায়, এ কথা তো সকলের জানা। প্রিয় দলের হারে সমর্থকদের মধ্যে বিমর্ষতা দেখা যায়, আবার যখন তারা জিতেন, তখন যেন আনন্দের বন্যা বয়ে যায়। আজ আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচটি দেশের বহু এলাকায় বড় পর্দায় ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন। আর্জেন্টিনার একেকটি গোলের পরে দর্শকদের মধ্যে হর্ষধ্বনি শোনা গেছে। অনেকে ভুভুজেলা বাজিয়ে এবং নাচানাচি করে উদ্যাপন করেছেন।
বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উদ্যাপনের একটি ভিডিও শেয়ার করেছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং ডায়রিও ওলে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে। টিওয়াইসি স্পোর্টস এক্স হ্যান্ডলে ক্যাপশনে লিখেছে, ‘মেসির একটি গোলের পর বাংলাদেশে এভাবেই উদ্যাপন করা হয়েছিল।’ ডায়রিও ওলে ফেসবুকে শেয়ার করে লিখেছে, ‘এভাবেই বাংলাদেশে আর্জেন্টিনার জয় উদ্যাপন করা হয়েছিল।’
রেকর্ডের বরপুত্র মেসি আজ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পুরো আলো নিজের দিকে আকর্ষণ করেছেন। তিনি এই ম্যাচেই বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। ফলে তিনি ও মিরোস্লাভ ক্লোসা যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন। দুইজনেই ১৬টি করে গোল করেছেন বিশ্বকাপে।
৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে মেসি আজ বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের একটি কীর্তিও গড়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর নামে, যিনি ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন