প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর জেলা বিএনপির কমিটি দীর্ঘ সাত মাস ধরে নেই। এই অবস্থার মধ্যেই বিএনপির দুটি গ্রুপ আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, যা জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে বিএনপির একটি অংশ পরিচালনা করে।
অন্যদিকে, সকাল সাড়ে ৭টায় একই কার্যালয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে বিএনপির অপর অংশ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
এরপর বেলা ১২টায় শহরের থানা মোড়স্থ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলী নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা শেষে সমাবেশে রূপ নেয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
অন্যদিকে, বিকাল ৪টার দিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিএনপির অফিসে এসে বৃষ্টির কারণে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি রুবেল।
বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি আওয়াল চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, আবু রায়হান রুপন, কামরুল ইসলাম এবং যুবনেতা শওকত হোসনে প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন