প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় জমিতে ধান লাগাতে গিয়ে বজ্রপাতে মো. সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। বুধবার, ৫ আগস্ট, সকালে উপজেলার চরসমেশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সিয়াম ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সিয়াম সকাল ৯টার দিকে নিজেদের জমিতে ধান লাগানোর উদ্দেশ্যে বের হয়েছিল। ঠিক সেই সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ ঘটনার ব্যাপারে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন