প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে চোরাই মালামাল, ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাফসহ শাহিন (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। এর পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানা এলাকা থেকেও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
৩০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলা তথা সদরের বরপাড়া নদীর পাড় এলাকার আব্দুল আলীর ছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানাচ্ছে, দুই দফার অভিযান চালিয়ে উদ্ধারকৃত সর্বমোট মালমালের আনুমানিক মূল্য হচ্ছে ৩,৬২,৬০০/- (তিন লক্ষ বাষট্টি হাজার ছয়শত) টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন