প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের দুর্গত এলাকায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাপের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক দিনে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রবিবার (১২ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
রাজধানীর যে এলাকায় আজ মার্কেট-শপিংমল বন্ধ রয়েছে।
জেলা সিভিল সার্জন আরও জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকায় একটি বিশেষ মেডিক্যাল টিম কাজ করে চলেছে।
এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের দ্রুত নৌকাযোগে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রামের পাঁচ জেলার বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। মৃতদের মধ্যে রাঙ্গামাটিতে তিনজন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন ৩৯ জন। তাদের মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৪ জন এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন