প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআই অনুমোদনহীন ভেজাল আইসক্রিম তৈরির তিনটি প্রতিষ্ঠান এবং বোতলজাত পানি প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভ্রাম্যমাণ আদালত।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ এই অভিযানটি পরিচালিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং এসআরবি-১০, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদারের যৌথ নেতৃত্বে ডিএমপির কদমতলী থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ এবং নকল পণ্য প্রস্তুতকারী তিনটি ভেজাল আইসক্রিম কারখানা সিলগালা করা হয়। একইসাথে বিএসটিআইয়ের অনুমোদন না থাকার কারণে বোতলজাত পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসআরবি ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন