প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী একটি দুর্ঘটনায় ১৬ নারীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার পুলিশ এক ট্রেনচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
এই চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি দুর্ঘটনা এড়াতে সময়মতো ব্রেক প্রয়োগ করেননি। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা।
২৮ এপ্রিল, রাজধানী জাকার্তা থেকে কিছু দূরে বেকাসি তিমুর স্টেশনের কাছে থেমে থাকা একটি কমিউটার ট্রেনের পেছনে থাকা নারীদের জন্য নির্ধারিত বগিতে দূরপাল্লার একটি ট্রেন ধাক্কা দেয়।
বার্তা সংস্থা এএফপি জাকার্তা থেকে এই খবরটি প্রকাশ করেছে।
উদ্ধারকর্মীরা রাতভর কয়েক ঘণ্টা ধরে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো খুলে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান।
দূরপাল্লার ট্রেনটির ৩৭ বছর বয়সী চালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, থেমে থাকা কমিউটার ট্রেনটির খুব কাছাকাছি এসে তিনি ব্রেক প্রয়োগ করেন।
জাকার্তা পুলিশের কর্মকর্তা ই দেউয়া পুতু গেদে আনোম দানুজায়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, আরও দূর থেকে জরুরি ব্রেক প্রয়োগ করা সম্ভব ছিল।’
দেউয়া আরও জানান, যদি চালক দোষী সাব্যস্ত হন, তবে তার সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে।
দুর্ঘটনায় নারীদের নির্ধারিত বগিটির ১৬ যাত্রী প্রাণ হারান।
জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির (কেএনকেটি) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনায় আরও ১০৭ জন আহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, সংকেত ও যোগাযোগব্যবস্থার ত্রুটিসহ কয়েকটি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ট্রেনচালককে এখনও গ্রেফতার করা হয়নি।
বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় পরিবহন দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির বাস, ট্রেন ও জাহাজের অনেকগুলোই পুরোনো এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন