প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬: গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, মওলানা ভাসানীর রেখে যাওয়া দিশাগুলো আজও বাংলাদেশের প্রধান দিশা হিসেবে বিদ্যমান রয়েছে।
আজ গণসংহতি আন্দোলন-জিএসএর উদ্যোগে টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন।
এর আগে, টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মওলানা ভাসানীর মাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) কৃষকনেতা ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, মনির উদ্দিন পাপ্পু এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া, গণসংহতি আন্দোলন-জিএসএর প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রমখাত বিষয়ক সম্পাদক আলীফ দেওয়ান, ঢাকা উত্তরের আহবায়ক মনিরুল হুদা বাবন, পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন, টাঙ্গাইল জেলার সংগঠক ফাতেমা রহমান বিথী, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভাসানী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিসসহ দলের কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন