প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ের আটোয়ারী এবং সদর উপজেলায় খাল খননের কাজ সমাপ্ত হওয়ার পর দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন। খাল খননে স্বচ্ছতা ও সৌন্দর্যবর্ধনের কারণে তারা প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন।
জানা যায়, আটোয়ারী উপজেলায় খাল খননের কাজ শেষ হলে ৯ লাখ ৩৯ হাজার ১৯১ টাকা ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী। তিনি আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা খালের খনন কাজ শেষ করার পর অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠান।
অন্যদিকে, পঞ্চগড় সদর উপজেলার রজলী টাংগন ব্রিজ থেকে রজলীপাড়া এলাকায় ৬৩০ মিটার খাল পুনঃখনন এবং ৬০ মিটার নতুন সংযোগ খাল খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে। ইউএনও ফাহমিদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পে মোট ৬৯০ মিটার খালের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, এই প্রকল্পের বাজেট ছিল ৩৮ লাখ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী ও ফাহমিদা সুলতানা তাদের এই সফল কাজের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, "সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ শেষ হলে অব্যয়িত অর্থ নিয়ম অনুসারে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সবসময় উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। এ কাজের জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেয়েছি। এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক উদ্দীপনার।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন