প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে দেশের সব পৌরসভাকে নির্দেশ দিয়েছে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখা থেকে গত মঙ্গলবার (২৮ জুলাই) একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে ১৮০ দিনের কর্মপরিকল্পনার ১৮০তম দিন অর্থাৎ আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন তৈরি করতে হবে।
এ লক্ষ্যে অধিক্ষেত্রভুক্ত সব পৌরসভাকে ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতির তথ্য সংবলিত প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবেদনটি Nikosh Font-এ ওয়ার্ড ফাইল আকারে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। সেইসাথে প্রতিবেদনটির হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখায় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত চিঠিটি দেশের সব বিভাগীয় স্থানীয় সরকার পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট নির্দেশনাটি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্য বিভাগের সিস্টেম অ্যানালিস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন