প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা রোধে অভিযান চালিয়ে তিনটি ডাম্পার ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।
সোমবার (৮ জুন) গভীর রাতে এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
স্থানীয়রা জানান, অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত দুর্বৃত্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত তিনটি ডাম্পার ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। জব্দকৃত জিনিস দোহাজারী পৌরসভায় নিয়ে যাওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, দোহাজারী পৌরসভার ওয়ারলেস কলোনি পেছনের এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা রোধে এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন