প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। আইনটির চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের এক লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রস্তাবিত প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষত গ্রামীণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের শারীরিক হামলা, মামলা ও হয়রানি প্রতিরোধ এবং তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
তিনি জানান, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আইনটি সঠিকভাবে বাস্তবায়িত হলে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য কর্মপরিবেশ এবং অন্যান্য পেশাগত অধিকার আরও সুরক্ষিত হবে।
তিনি যোগ করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন গণমাধ্যমের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং গণমাধ্যমকর্মীদের চাকরির অধিকার সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন