প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৭০ কেজি হরিণের মাংস নদীর চরে গোলবাগানের ভিতরে ফেলে পালিয়ে গেছে চোরাশিকারীরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের সদস্যরা মাংসসহ একটি নৌকা জব্দ করেছে। এই ঘটনা ঘটেছে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা একটি বিশেষ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করে।
অভিযানের সময় ২টি হরিণের মাথা, একটি নৌকা এবং হরিণ ধরার জন্য ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। বন বিভাগ জানায়, রবিবার (২ আগষ্ট) রাত ৯ টার দিকে ৬নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন নদীর চর থেকে এই সকল হরিণের মাংসসহ নৌকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাশিকারীরা ঘটনাস্থল থেকে পালানোর সুযোগ পেয়ে যায়।
অভিযানটি পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন